নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল ও খাদ্য বিতরণ করা হয়েছে।
৪ এপ্রিল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগী একশ'টি পরিবারে এসব ছাগল ও খাদ্য সামগ্রী বিতরন করেন নওগাঁ-৩ মহাদেবপুর- বদলগাছী আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
এর আগে ছাগল বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম এরশাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ওমর ফারুক, উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের ভিএফএ সুলতান হাসান, বিএনপি নেতা শহিদুল ইসলাম সাগর, কৃষক দল নেতা সুলতান মামুনুর রশিদ মামুন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.