নওগাঁর রাণীনগরে স্কুলের কমন রুমে একা পেয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলকে (৪৩) বরখাস্ত করা হয়েছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকৃত শিক্ষক শ্রীদাম কুমার মন্ডল উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষক।
স্থানীয়রা জানায়, ৮ এপ্রিল উপজেলার দেউলা মনিকহার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী কমন রুমে একা বসে ছিলেন। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদাম কমন রুমে ঢুকে ওই ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে। এরপর ভুক্তভোগী ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানালে বৃহস্পতিবার ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবি জানান এবং ক্ষিপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও করেন। এ সময় ওই শিক্ষককে বিদ্যালয়ে না পেলে বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রাকিবুল হাসান অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করেন। অভিযোগের বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের সভাপতি ইউএনও ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.