নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীদের শরীর স্পর্শের অভিযোগে বদলী করা হয়েছে।
ওই বিদ্যালয়ের প্রায় ১০ জন শিক্ষার্থী সম্প্রতি এমন অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।জেলা শিক্ষা কর্মকর্তা অভিযুক্ত শিক্ষককে শাস্তি হিসেবে জেলার মহাদেবপুর উপজেলার মুখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করেছেন। তবে শিক্ষক জাহাঙ্গীর আলমকে আগামী ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত ওই বিদ্যালয়ে সংযুক্তি প্রদান করা হয়েছে বলে এক চিঠিতে উল্লেখ করা হয়েছে।চিঠিতে আরও বলা হয়েছে, সংযুক্তিকৃত শিক্ষক আগামী ১৫ নভেম্বর অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় ১৬ নভেম্বর তারিখ হতে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে। এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস ধরে ওই শিক্ষক নানা অজুহাতে ছাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে আসছিলেন। এবিষয়ে অভিভাবকরা প্রধান শিক্ষককে একাধিকবার জানালেও কার্যকর কোন ব্যবস্থা নেননি তিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক করে তাকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নেয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত হলেও সেটাও মানেননি প্রধান শিক্ষক। এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান বলেন, জেলা শিক্ষা কর্মকর্তার পাঠানো চিঠি ইতোমধ্যে ওই শিক্ষকের কাছে প্রেরণ করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে তার কাছে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছেন।সে মোতাবেক ওই শিক্ষককে অন্য বিদ্যালয়ের সংযুক্ত করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি পক্রিয়াধিন রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.