নওগাঁর মহাদেবপুরে বিএনপির উদ্যোগ ডেঙ্গু রোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। ফগার মেশিনে স্প্রের মাধ্যমে ডেঙ্গু ও মশার প্রজনন ধ্বংস করা এবং পরিস্কার পরিচ্ছন্নতা এ কর্মসুচী অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবুল।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বিএনপির উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ উপলক্ষে এক আলোচনা সভা ও সচেতনতা মূলক র্যালীর আয়োজন করা হয়। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্যের মধ্যে বিএনপি বক্তব্য রাখেন, নেতা আলহাজ্ব আক্কাস আলী, এস এম আব্দুল হান্নান, সাবেক ছাত্র নেতা প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, সাবেক ছাত্র নেতা ও ভিপি এনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাফফর হোসেন প্রমুখ। এর আগে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল নিজ হাতে ফগার মেশিনের মাধ্যমে স্প্রে করেন এবং সচেতনতা মূলক একটি র্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.