নওগাঁর মহাদেবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুল মান্নান (৩২) নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীকে মারপিটসহ টাকা লুটের অভিযোগ উঠেছে। ৬ মার্চ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার সারতা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল মান্নান ওই গ্রামের একজন সার ও কীটনাশক ব্যবসায়ী। এ ঘটনায় একই গ্রামের নবীর উদ্দিনের ছেলে মনিরুজ্জামানকে (২৫) অভিযুক্ত করা হয়েছে।
আব্দুল মান্নান অভিযোগ করেন, প্রায় দুই বছর আগে মনিরুজ্জামান তার দোকান থেকে সার ও কীটনাশক বাকি নেন। ওই সময় কীটনাশক বাবদ প্রায় পাঁচ হাজার টাকা পাওনা হয়। এ টাকা একাধিকবার চাইতে গেলে মনিরুজ্জামান বিভিন্নভাবে তালবাহানা করেন। এদিন সকালে মনিরুজ্জামান আবারও কীটনাশক বাকি চাইতে দোকানে আসেন। কিন্তু আগের পাওনা টাকা পরিশোধ না করায় আব্দুল মান্নান তাকে বাকি দিতে অস্বীকৃতি জানায়। এঘটনার কিছুক্ষন পর মনিরুজ্জামান এর নেতৃত্বে তার সহযোগীরা দোকানে এসে আব্দুল মান্নানের ওপর হামলা চালায় এবং মারপিট করাসহ দোকানের টাকা পয়সা লুটপাটের অভিযোগ করা হয়। এ মারপিটের ঘটনায় গুরুতর আহত আব্দুল মান্নানকে মহাদেবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। তবে অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান বলেন, আব্দুল মান্নানের সঙ্গে কোন মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেনি। তবে টাকা পাওনা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। মারপিটের ঘটনায় থানায় লিখত অভিযোগ করা হয়েছে। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন,অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.