নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর ঘটনায় পরিবার গুলোত শোকের মাতম চলছে।
১২ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে জেলার ধামুইরহাট ও মান্দা উপজেলায় কয়েক মিনিটের বৃষ্টির পাশাপাশি আকাশে বিজলী চমকানোসহ বজ্রপাতের ঘটনায় এ দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার চকরামপুর গ্রামের ঈদগাহ সংলগ্ন মধ্যপাড়ার মোসলেমের ছেলে পিন্টু। স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বাড়ির অদুরে কৃষক জালাল উদ্দীন বিলের মধ্যে ক্ষেতের শষা তুলতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান,বজ্রপাতে ওই কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে মাঠের ধান চাষের জমিতে কাজ করার সময় কৃষক পিন্টু বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, এ সময় বজ্রপাতের ঘটনায় গুরুতর আহত পিন্টুর এক সহযোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.