নওগাঁর মহাদেপুরে গতকাল ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা কনফারেন্স রুমে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্র এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় ধর্মীয় নেতা, নারী নেতৃত্বাধীন সংগঠনের সদস্য,ইমাম,শিক্ষক কাজী,বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বাল্য বিবাহের কূফল ও প্রতিরোধের উপায় তুলে ধরে বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রেজওয়ানুল হক,মহাদেবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃজিল্লুর রহমান,ইমাম মা’আরিফুল ইসলাম,খাজুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, মহাদেবপুর মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার,কাজী আবুল বাসার, সাংবাদিক জুয়েল মন্ডল প্রমূখ। এ সময় গণ উন্নয়ণ কেন্দ্রের প্রজেক্ট অফিসার মো. হাবিবুর রহমান, কাজী শওকত ওসমান, আমিনুল ইসলাম,ইউসূফ আলী, ইউপি সদস্য রঞ্জনা বেগম,পিয়ার লাভার মুক্তা রাণী, জেন্ডার প্রমোটার অরুপ কুমার সরকার, সাংবাদিক মোঃ আইনুল হোসেন,সামসুল আলম উজ্জল,শিক্ষক সোহেল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.