নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জমি দখলসহ নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ভুক্তভোগী এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে।
১১ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাহলী বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে এলাকার ভুক্তভোগীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডল রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ফসল নষ্ট, পুকুরের মাছ লুটপাটসহ নানা ধরনের হয়রানি ও নির্যাতন চালিয়ে আসছেন। এসব বিষয়ে উপজেলা প্রশাসন ও থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোন প্রতিকার পাওয়া যায়নি বলেও দাবি করেন তারা।
ভুক্তভোগী হাসিনা বানু অভিযোগ করেন, তার বসতবাড়ি ভেঙে দেয়া হয়েছে এবং তাকে দেশ ছাড়ার হুমকিও দেয়া হয়েছে। তিনি আরও বলেন, থানায় অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। অপর ভুক্তভোগী পরিতোষ মণ্ডল বলেন, সরকার পরিবর্তনের পর আব্দুল মতিনের অনিয়ম ও প্রভাব বিস্তার আরও বেড়েছে। তিনি অভিযোগ করেন, পারিবারিক সম্পত্তি বিরোধ নিষ্পত্তির নামে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়েছে। তিনি আরো বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর তার মতো অনেক হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ভাংচুর এবং জোরপুর্বক জমি দখলের ঘটনা ঘটিয়েছে তিনি। মানববন্ধন থেকে ভুক্তভোগীরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। তবে অভিযোগের বিষয়ে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের মুঠোফোনে গণমাধ্যম কর্মীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.