নওগাঁর সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম হোসেন (৪০) নামে এক মহিষ ব্যবসায়ী নিহত হয়েছে।
অভিযোগ রয়েছে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে তিনি নিহত হয়েছে।গত ৩ জুলাই বৃহস্পতিবার ভোরে জেলার পোরশা উপজেলার নিতপুর সীমান্তে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত ইব্রাহিম হোসেন জেলার সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা।তিনি ওই গ্রামের সৈয়দ আলীর পুত্র। স্থানীয়রা জানান, বুধবার রাতের কোনো এক সময় ইব্রাহীম সীমান্ত পেরিয়ে ভারতের ভিতরে প্রবেশ করে।বৃহস্পতিবার ভোরে একজোড়া মহিষ নিয়ে ফেরার পথে ভারতের ওই বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনা স্থলেই তিনি নিহত হয়।সীমান্তবর্তি ২২৮ নম্বর পিলার থেকে প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে ঘটেছে।এসময় বিএসএফ সদস্যরা ইব্রাহীমের মরদেহ নিজেদের হেফাজতে নেয়।বিষয়টি নিশ্চিত করে ১৬ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন,বিষয়টি জানার পর তিনি অনুসন্ধান শুরু করাসহ ঘটনাস্থল সীমান্তের ওপারে হওয়ায় বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করেন। তবে বিএসএফ গুলি করার বিষয়টি অস্বীকার করেছেন বলে তিনি জানান।
এদিকে বিজিবি"র একটি সূত্র জানায়, ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে বিএসএফ"র মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.