নওগাঁয় বজ্রপাতে কৃষক ও খামারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৫ মে সোমবার দুপুরে আড়াই টার দিকে জেলার মহাদেবপুর ও পত্নীতলা উপজেলায় কাল বৈশাখী ঝড়সহ বৃষ্টি শুরু হয়।সেই সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটে।
এ বজ্রপাতের ঘটনায় মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের কুড়াইল গ্রামের মাঠে ধান কাটার সময় কৃষক মোঃ হারুন (৪০) এর মর্মান্তিক মৃত্যু হয়।হারুন ওই ইউনিয়নের কুড়াইল গ্রামের আবুল কালাম আজাদের পুত্র। প্রায় একই সময় জেলার পত্নীতলা উপজেলার সদর ইউনিয়নের হাড়পুর গ্রামের মোঃ নাহামীর(১৪) নামে এক যুবক তার খামারের হাঁসের পরিচর্যা করার সময় সেখানে বজ্রপাত ঘটে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। সে ওই গ্রামের শরিফুল ইসলামের পুত্র।
খোঁজ নিয়ে জানা গেছে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে মাঠে বোরোধানের তেমন ক্ষয়ক্ষতি না হলে ওই দুই উপজেলার বেশ কিছু গাছপালা এবং ঘর বাড়ির টিনের চালা উড়ে গেছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.