নওগাঁর মহাদেবপুরে সপ্তাহের ব্যাবধানে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৫ নভেম্বর বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের সাতগ্রামের খাড়ির ব্রীজ সংলগ্ন একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় আসাদ আলী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আসাদ আলী উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।নিহতের পরিবারের দাবি পরিকল্পিত ভাবে আসাদকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
আসাদের নানা হারুন গণমাধ্যম কর্মীদের জানান,২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তির মুঠোফোন থেকে আসাদকে ডেকে নেয়া হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি।
ওইদিন গভীর রাত পর্যন্ত পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে ওইস্থানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানায়।
অপর দিকে গত ১৮ নভেম্বর বুধবার সকালে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের রাস্তার পাশ থেকে এরশাদ হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এরশাদ হোসেন উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।পুলিশ জানায়, এরশাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, এ দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.