নওগাঁর পত্নীতলায় নিজ স্বয়ন ঘরের বিছানা থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টার দিকে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের চৌধুরীপাড়ার এক বাড়ি থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানায়,গত শুক্রবার রাতে প্রদীপ চৌধুরী তার স্ত্রী প্রতিমা রানীকে (৩২) পারিবারিক কলহের জেরে ধরে মারপিট করে।
নিহতের পরিবার ও থানা পুলিশের ধারণা, ওই রাতে রুটি বানানো বেলুন দিয়ে প্রদীপ চৌধুরী তার স্ত্রী প্রতিমা রানীর (৩২) কপালে আঘাত করে। তার ওই আঘাতে প্রতিমা রাণীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল থেকে মৃতদেহ উদ্ধারসহ স্থানীয় শ্মশানঘাট এলাকা থেকে ঘাতক স্বামী প্রদীপ চৌধুরীকে (৩৮)
আটক করেছে। এঘটনায় প্রতিমা রাণীর বাবা নরেশ চৌধুরী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ওই গৃহবধুর মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.