নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কাঠের খাটিয়া দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামী মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
২৯ জুলাই মঙ্গলবার দুপুরে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক মোহাম্মদ আসামছ জগলুল হোসেন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান জেলার নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিন এর পুত্র।ওই আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী(পিপি) ইকবাল জামিল চৌধুরী লাকি, বিষয়টি নিশ্চিত করে বলেন ২০১৫ সালের ১১ আগস্ট যৌতুক না পেয়ে মোস্তাফিজুর রহমান তার স্ত্রী রানী বেগমকে কাঠের খাটিয়া দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।গুরুতর আহত অবস্থায় পরবর্তীতে রানী বেগম মারা যায়।এ ঘটনায় রানী বেগমের পিতা আনিসুর রহমান বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।দীর্ঘদিন ধরে এ মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্ত মোস্তাফিজুর রহমানকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় দোষী সাব্যস্ত করেনএবং তাকে মৃত্যুদণ্ড প্রদানসহ ২০ হাজার টাকা অর্থদণ্ড করেন বিজ্ঞ আদালত।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.