নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৯ আগস্ট বুধবার দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলিয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু,শফিউল আজম ভিপি রানা ও খাইরুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল,সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল ও জাহাঙ্গীর আলম গুলজার,শামীম নূর আলম শিপলু, মাহমুদ, তাতু, তাজু, প্লাবন, তুহিন, নূর নবী, শিমুল, সৌরভ, কৌশিক, মুন্নাসহ অন্যান্য নেত্রীবৃন্দু। এ শোভাযাত্রায় জেলার মহাদেবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস,এম হান্নান ও যুগ্ম আহবায়ক এফ,আই সবুজ এর নেতৃত্বে,রানীনগর উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদ রহমান ও সদস্য সচীব মোঃ লোটাস এর নেতৃত্বে, আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব আনোয়ার হোসেনের নেতৃত্বে, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ এমদাদুল হকের নেতৃত্বে, নিয়ামতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে, নজিপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব শামীম রেজার নেতৃত্বে, ধামইরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামীম আহমেদের নেতৃত্বে, এবং বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মানিক ও সদস্য সচীব শিবলী নোমান চৌধুরীর নেতৃত্বে সংগঠনটির ওইসব উপজেলার কয়েক হাজার নেতাকর্মীর জেলা সদরের বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয।স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপন এবং শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতাসহ তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.