নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ও তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা মন্ত্রী। একই দিনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করা হবে। ওইদিন সকাল ১০ টায় নওগাঁ উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন, এমপি।সংশ্লিষ্ট সুত্র
জানায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আইন ও হিসাব বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। এই দুই বিভাগের শিক্ষা কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ সায়েম বিন সোলায়মান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহম্মেদ, ইউজিসির সদস্য প্রফেসর ড. আবদুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। এ ছাড়া নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.