নওগাঁর সাপাহার উপজেলা সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে একজন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক ৬টার দিকে সাপাহার থানাধীন হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তের ‘কৃষ্ণ সদা’ নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ৪,৮০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১টি মোবাইল ফোন, ১টি ভারতীয় সীমকার্ড ও ১টি ব্যাগসহ ১জন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ হোসেন আলী (২৮)। তিনি নওগাঁ জেলার সাপাহার উপজেলার হাপানিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ লুৎফর রহমান।
বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাপাহার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শফিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.