নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে মাদক কারবারী চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকালে একজনের নিকট থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, শুক্রবার রাত অনুমান ১০টা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের মাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরহাদ হোসেন (৩৬) নামে আলোচিত এই মাদক ব্যবসায়ীকে দুই গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। আটক ফরহাদ উপজেলার বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে এপর্যন্ত মাদকের আটটি মামলা রয়েছে।
এছাড়া মাদক মামলার পলাতক আসামী উপজেলার লক্ষীকোলা গ্রামের আজিজ সরদারের ছেলে স্বপন সরদার (৪২), জলকৈ গ্রামের ছামছুল আলমের ছেলে আরিফুল ইসলাম (৪০) কে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এছাড়া মালশন গ্রামের মোতাহার আলীর ছেলে মহসিন ইসলাম (২২) কে শনিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। তাকেও মাদক মামলার পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.