নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নিহা ইসলাম নামে চার বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহা একই গ্রামের সুজন আলীর মেয়ে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান জানান, নিহার মা কাপড় ধুতে পুকুরে যায়। নিহাও তার মায়ের সাথে পুকুরে গিয়ে সান বাধানো ঘাটে খেলা করতে থাকে। কাপড় চোপড় ধোয়া শেষে নিহার মা তাকে বাড়ী আসতে বলে সেখান থেকে চলে যায়। পরে বেশ কিছু সময় অতিবাহিত হলেও নিহা বাড়ীতে ফিরে না আসায় সবাই তার খোজ করতে থাকে। এক পর্যায়ে পরিবারের লোকজন পুকুরে খোঁজ করলে তাকে পাওয়া যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অফিসার ইনচার্জ (ওসি) নান্নু খান আরো জানান, কারো অভিযোগ না থাকায় তাকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.