নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে র্যাবের অভিযানে এসব উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন মো. রওনক এরফান খান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশপথ সংলগ্ন ঝোপঝাড়ের মধ্যে কসটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়।
পরবর্তীতে স্কচটেপ খুলে দেখা যায়, সেখানে একটি ৭.৬২ সেমি অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের এক রাউন্ড কার্তুজ রয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় থানার লুট হওয়া অস্ত্র ও গুলি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.