স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি গত কয়েকদিন ধরে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।দেশে পোশাক শ্রমিকদের আন্দোলনে একদল পতিত সরকারের অনুসারীরা অনুপ্রবেশ করে দেশে অরাজকতা সৃষ্টি করছে।দেশে আর আন্দোলনের নামে নাশকতা সহ্য করা হবে না।আজ( ৮নভেম্বর) সখীপুর ডাকবাংলো চত্বরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান (এমপি)।
তিনি আরও বলেন "শেখ হাসিনা আর দেশে আসবেনা"।যারা বিভিন্ন অজুহাতে নাশকতা করে দেশকে অস্থিতিশীল করতে চান,তারা দিবাস্বপ্ন দেখছেন,তাদের উদ্দেশ্যে সফল হবে না।ইতিমধ্যে অনেকে শনাক্ত হয়েছে।এসব রাষ্ট্রদ্রোহী কাজে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় আনা হবে।দেশ এখন দৃশ্যমান উন্নয়নের পথে।তাই দেশের বিরুদ্ধে বিদ্রোহ না করে বর্তমান সরকারের উন্নয়নের অগ্রপথে সহযোগিতার আহ্বান জানান।পতিত সরকারের কুচক্রে আন্দোলনে নামে যারা জ্বালা-পোড়া করবে,দেশের স্বার্থে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।ইতিমধ্যে গার্মেন্টস কর্মীরা নিজ কর্মস্থলে ফিরেছে।তাই পতিতদের উদ্দেশ্যে বলেন,ঘোলা পানিতে মাছ শিকার করবেন না।তার নির্বাচিত এলাকার নেতাকর্মীদের বলেন,এদেশের জনগণের পাশে থাকুন, কোন রকম হয়রানি করবেন না।আগামী নির্বাচনে গনতন্ত্রের রক্ষায় জনগন বিএনপিকেই ভোট দিবে।দেশে আর কোন দলীয় সরকারের অধীন সংসদ নির্বাচন হবে না।এদেশে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।জানুয়ারিতে স্থানীয় নির্বাচনে উন্নয়ন তরান্বিত করতে দলীয় কর্মীদের ভোট দেওয়ার আহবান জানান।সখীপুরে বনবিভাগের কর্মীদের বলেন, তার এলাকার মানুষকে যেন বাপ-দাদার ভিটেমাটিতে ঘর করতে গেলে যেন কোন হয়রানি না করে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন মাস্টারের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম মাষ্টার,সহসভাপতি আকবর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, উপজেলা ছাত্রদলের সভাপতি একাব্বর হোসেন,মুর্শেদুল ইসলাম অন্তর প্রমূখ বক্তব্য রাখেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.