
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, নগর পুড়িলে যেমন দেবালায় এড়ায় না, তেমনি আজকে আমি, কালকে আপনি—এভাবে সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এদেশীয় কোনো শক্তি নয় বলে মন্তব্য করে তিনি লেখেন, দিল্লির আশ্রয় ও ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের অভ্যন্তরে নাশকতা চালিয়ে এই চক্রটি সীমান্ত পাড়ি দিয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।
বর্তমান সরকার ও প্রশাসনের কাছ থেকে জনগণের নিরাপত্তা পাওয়ার আশা নেই বলেও মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, আমাদেরকেই নিজস্ব পথ বেছে নিতে হবে। বাংলাদেশবিরোধী এই শক্তির মোকাবিলা আমরা ঐক্যবদ্ধভাবে ও গণতান্ত্রিক উপায়েই করব, ইনশাআল্লাহ।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.