
নিউইয়র্কে গত বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় আবারও ফিরছে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ‘এনএসইউ নাইট ২০২৬’। অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ সাউথ ইউনিভার্সিটি–ইউএসএ আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর শনিবার। কুইন্সের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় আয়োজিত এই মিলনমেলায় অংশ নিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সকল প্রাক্তন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মনোমুগ্ধকর এই সন্ধ্যার অংশ হতে নর্থ সাউথ ইউনিভার্সিটির সব প্রাক্তন শিক্ষার্থীকে ‘এনএসইউ নাইট ২০২৬’-এ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠনটি।
অনুষ্ঠানটি এদিন সন্ধ্যা ৭টায় শুরু হয়ে চলবে রাত ১টা পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথিদের লালগালিচায় উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। জমকালো এই আয়োজনে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মুজা। ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনার ঠিকানা হলো ১ মেরিনা রোড, কুইন্স, নিউইয়র্ক ১১৩৬৮। অনুষ্ঠানস্থলের ঠিকানা World’s Fair Marina, 1 Marina Rd, Queens, NY 11368। এবারের আয়োজনে গান গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী মুজা। গানের পাশাপাশি থাকবে ফ্যাশন শো, ডিজের তালে নাচ আর জমকালো নৈশভোজ।
প্রবেশমূল্য হিসেবে প্রাপ্তবয়স্কদের জন্য ৮০ ডলার এবং ৪ থেকে ৮ বছর বয়সী শিশুদের জন্য ৪০ ডলার নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অপু (৯২৯-৬৩১-০০৪৪) অথবা মেজবাহের (৩৪৭-৩০৪-২৬০৩) সঙ্গে যোগাযোগ করা যাবে। এছাড়া অর্থ পরিশোধ বিষয়ক যেকোনো জিজ্ঞাসার জন্য আশফাকের সাথে ৯২৯-৫৭২-১৪৮১ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন আয়োজকরা। অর্থ পরিশোধের বিষয়ে জানতে যোগাযোগ করুন আশফাকের (৯২৯-৫৭২-১৪৮১) সঙ্গে। মঞ্চে আরও থাকবেন গাজী, তুর্য ও তাঁর ব্যান্ড, শর্মিন, জেনিভিভ এবং সীমান্ত।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.