মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া (৭০) নিখোঁজের একদিন পর তার লাশ পাওয়া গেছে। তিনি গতকাল রোববার (৭ জুলাই) সকালে নিখোঁজ হন। পরদিন সোমবার সকালে বাড়ির পাশে জমির পানিতে তার লাশ দেখতে পান স্বজনরা।
এদিকে সোহাগ মিয়ার মৃতদেহ উদ্ধার করার সময় উনার ভাতিজি জামাই সুলতান মিয়া (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুক্তাদির মনু জানান, রোববার সকাল থেকে বৃদ্ধ সোহাগ মিয়া নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর সোমবার বাড়ির পাশে তার মৃত দেহ পাওয়া গেছে। বিদ্যুৎতের খুঁটির টানা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.