আগামী ১ সেপ্টেম্বর ২০২৫, নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করলো সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন কমিশন। শুক্রবার সকাল ১০ টায় প্রধান নির্বাচন কমিশনার জনাব নজমুল খান সুজনের সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তফসিল ঘোষণা করা হয়।
তফসিলে উল্লেখ করা হয়, আগামী ২৩ আগস্ট রোজ শনিবার সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে সাংবাদিক সমিতির নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হবে। এর পর ২৪ আগস্ট আপত্তি পেশ, ২৫ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণ, ২৭ আগস্ট মনোনয়ন দাখিল, ২৮ আগস্ট যাচাই-বাছাই এবং খসড়া প্রার্থীদের তালিকা প্রকাশ, ২৯ আগস্ট মনোনয়ন প্রত্যাহার, ৩১ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে ইতোমধ্যে অন্যান্য নির্বাচন কমিশনাদের সাথে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নজমুল খান সুজন। এবিষয়ে তিনি বলেন, সামনে অনুষ্ঠিত হতে যাওয়া সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালনে বদ্ধপরিকর। নির্বাচনে প্রার্থীদের নাম এবং পদবী ব্যালট পেপারে উল্লেখ থাকবে এবং নির্বাচনের দিন ব্যালটে সিল ও আমাদের নির্বাচন কমিশনের দেয়া আলাদা রংয়ের কালি ব্যাবহৃত হবে। এবং গোপন কক্ষ থেকে সিল দিয়ে স্বচ্ছ ব্যালট বাক্সে রাখতে হবে কমিশনারদের সামনে। নির্বাচন যাতে সুষ্ঠু ও অনারম্বর পরিশরে হয় সেক্ষেত্রে আমি এবং আমার সাথে যে চারজন কমিশনার রয়েছে, আমরা তার দিকে সর্বোচ্চ লক্ষ্য রাখবো।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.