চাটখিল উপজেলার খিলপাড়া রোডের কাশেম ডিলার বিল্ডিং এর ২য় তলায় (২২ ডিসেম্বর) সোমবার দুপুরে সিটিজেন ব্যাংকের ২৩তম শাখার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। সিটিজেন ব্যাংক চাটখিল উপজেলা শাখার ম্যানেজার মিনহাজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - সিটিজেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - সিটিজেন ব্যাংকের উপ- ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান, আবদুল লতিফ, চাটখিল ইসলামীয়া ডায়াবেটিস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা রহমতুল্লাহ, ব্যবসায়ী মোর্শেদ আলম ও ফিরোজ আলম প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সিটিজেন ব্যাংক কর্মকর্তা, সাংবাদিক, বাজারের ব্যবসয়ীরা ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আলমগীর হোসেন বলেন, চাটখিল একটি কৃষিভিত্তিক এলাকা, এখানে রেমিট্যান্স যোদ্ধাদের স্বর্গ, চাটখিলের মানুষ আর্থিকভাবে সচ্ছল এখানে সিটিজেন ব্যাংকের শাখা করতে পেরে আমরা আনন্দিত।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.