নোয়াখালীর সোনাইমুড়ীতে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হারাধন মজুমদার (৬৮) উপজেলার কালিকাপুর গ্রামের অনুকুলের ছেলে। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার কালিকাপুর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পেশায় একজন নাপিত ছিল। রবিবার দুপুরে দোকান বন্ধ করে নিজ বাড়িতে যায়। বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে বাড়ির পাশের গাছের সাথে গলায় রশি দেয়া ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হচ্ছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.