পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি দেওয়া হয়েছে। বিসিএস পুলিশ ক্যাডারের ৫ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (অ্যাডিশনাল আইজিপি) গ্রেড-২ পদে পদোন্নতি দিয়েছে সরকার।বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমদ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (গ্রেড-২) করা হয়েছে। তারা হলেন- মো. মুশফেকুর রহমান, ডিআইজি, সিলেট রেঞ্জ; ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, পরিচালক (ডিআইজি), এনএসআই, ঢাকা; মো. মনিরুজ্জামান, ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ; ফারুক আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি), র্যাব ও রেজাউল করিম মল্লিক, ডিআইজি, ঢাকা রেঞ্জ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর তাদের যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.