সরকারি বাঙলা কলেজে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, বাঙলা কলেজ সংসদের নবগঠিত কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক পরিচিতি ও মতবিনিময় সভা।
২৫ জুন (বুধবার) দুপুর ৩টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় কলেজের বিভিন্ন বর্ষ ও বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীর সরব অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙলা কলেজ সংসদের আহ্বায়ক আশরাফুল ইসলাম রাব্বি এবং সঞ্চালনা করেন সদস্যসচিব শাওন আহমেদ সৈকত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল মাশনুন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সদস্যসচিব মাহফুজুর রহমান ও কেন্দ্রীয় প্রতিনিধি জাহেদ হাসান ফরহাদ।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ নিজেদের পরিচয় উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন, সাংস্কৃতিক চর্চা ও অধিকার নিয়ে নানা প্রত্যাশা ও সমস্যাবলি তুলে ধরেন।
বক্তারা বলেন, “আমরা এমন নেতৃত্ব চাই, যেখানে ছাত্রস্বার্থ হবে অগ্রগণ্য, আর গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে প্রতিটি কার্যক্রমের মূল ভিত্তি।”
আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথি আল মাশনুন বলেন, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ সবসময় ছাত্রস্বার্থ, প্রগতিশীলতা ও ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে। আমরা আশাবাদী, বাঙলা কলেজ সংসদের এই নবীন নেতৃত্ব ভবিষ্যতে শিক্ষাবান্ধব আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠ হবে।”
বিশেষ অতিথি মাহফুজুর রহমান বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্র পরিচালনায় আসবে। তাই নৈতিকতা, শৃঙ্খলা ও গণতন্ত্রের অনুশীলন ছাত্রজীবন থেকেই শুরু হওয়া দরকার।”
মতবিনিময় পর্বে শিক্ষার্থীরা সরাসরি মতামত, অভিযোগ ও বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। কমিটির পক্ষ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কর্মসূচি এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইতিবাচক উদ্যোগের রূপরেখা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষার্থী ও উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.