গাইবান্ধার সাদুল্লাপুর সড়কে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় শিমুল মিয়া (২০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পাওয়ার টিলার চালক ছিলেন।
গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু বিষয়টি নিশ্চিত করেন।এরআগে বৃহস্পতিবার ( ২ মে) রাত ৩ টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের খোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের বাড়ি সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম রেজা নিলু জানান, নিজ গ্রাম থেকে নিহত যুবক পাওয়ার টিলারে আলু নিয়ে গাইবান্ধা জেলা শহরের দিকে আসছিল। পথে খোলাবাড়ি এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে ছিল। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা ফুলছড়ির ভরতখালি গামী পাথর বোঝায় একটি ট্রাক পাওয়ার টিলারকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে শিমুল মিয়া পাওয়ার টিলার থেকে ছিটকে সড়কের ওপর পরে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.