মায়ের সাথে ফুফুর বিয়ের দাওয়াত দিতে গিয়ে পানিতে ডুবে নুসাইবা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতেই জানাজা শেষে শিশুটির লাশ দাফন করা হয়। এ দিন সন্ধ্যায় সদর উপজেলার রামপাল ইউনিয়নের কালিঞ্জিপাড়ায় মেয়েটি নিখোঁজ হয়।
নুসাইবা ই-হক কোচিং সেন্টারের মুন্সীগঞ্জ শাখার পরিচালক রমজান হোসাইনের মেয়ে।
জানা গেছে, নিখোঁজ সংবাদটি বিভিন্ন ফেসবুক পেইজে দেয়া হয়। পরে কালিঞ্জিপাড়ার আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। রাত ১০টার সময় অর্ধ কিলোমিটার দূরে একটি পুকুরে তল্লাশি চালালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুকুর থেকে নুসাইবাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নুসাইবার বাবা রমজান হোসাইন জানান, ‘মেয়ের মায়ের পা ধরে জোর করেই মার সাথে যায় আমার বোনের দাওয়াত পত্র নিয়ে। সন্ধ্যায় নিখোঁজ হয় পরবর্তীতে রাত ১০টার সময় একটি পুকুর থেকে তল্লাশি করে লাশ উদ্ধার করা হয়েছে। সন্তানের লাশ বাবার কাঁধে এর চাইতে নিষ্ঠুর এবং ভারী কিছু পৃথিবীতে আর নাই।’
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.