
পিরোজপুরে একজন ব্যক্তির দাফন কার্যক্রমকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই কমিটির দায়িত্ব পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং নূরুল ইসলাম বুলবুল এমপি। দায়িত্ব পাওয়ার পর থেকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে পিরোজপুরের সাম্প্রতিক ওই ঘটনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। গঠিত কমিটি ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং এর সাথে দলের কোনো পর্যায়ের নেতাকর্মীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখবে। তদন্ত কার্যক্রম চলাকালীন স্থানীয় জামায়াত নেতাকর্মীদের কমিটির সাথে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.