মৌলভীবাজারে-জঙ্গিবাদসহ দেশের সার্বিক পরিস্থিতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্ষমতা রয়েছে, একে আরও গতিশীল করতে কাজ চলছে - আইজিপি।
পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, দেশে আইন শৃঙ্খলার যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পূর্ণ সক্ষমতা রয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ কার্যকরভাবে সফল হয়েছে। এছাড়া সড়ক শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট পুলিশের রয়েছে। মৌলভীবাজারে বিভিন্ন স্থাপনার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
আজ বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মুক্তিযুদ্ধ বিষয়ক টেরাকোটা মৃত্যুঞ্জয়ীর উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। এরপর পুলিশ সুপার কার্যালয়ে মুজিব কর্ণার উদ্বোধন ও পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জার ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম,মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ সিলেট বিভাগের পুলিশের কর্মকর্তারা। পরে তিনি পুলিশ লাইনে একটি গাছের চারা রোপন করেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.