চট্টগ্রাম মহানগরে শারদীয় দুর্গাপূজার মহাদশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন কার্যক্রম ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মোঃ শওকত আলী।
বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় প্রতিমা বিসর্জনের ঘাটে উপস্থিত হয়ে তিনি নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নেওয়া নিরাপত্তাব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন সিএমপি কমিশনার। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশের নেওয়া পদক্ষেপ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, উপপুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.