
জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার অভিজ্ঞ রাজনীতিক ইলজে আইগনারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। রোববার রাতে নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। যদি আইগনার নির্বাচিত হন, তবে তিনি জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট।
বাভারিয়া রাজ্য পার্লামেন্টের বর্তমান স্পিকার আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) একজন গুরুত্বপূর্ণ সদস্য, যারা সিডিইউর অন্যতম সহযোগী দল হিসেবে পরিচিত। আজ সোমবার সিডিইউ ও সিএসইউর এক বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের দলগুলোর মধ্যে অভিন্ন প্রার্থীর বিষয়ে ঐকমত্য হওয়া জরুরি। এসপিডি বা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এর আগেই প্রেসিডেন্ট পদে আইগনারকে সমর্থনের কথা জানিয়ে রেখেছে, যার ফলে তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত।
প্রেসিডেন্ট নির্বাচনের জন্য জার্মানি একটি বিশেষ ফেডারেল কনভেনশন আহ্বান করে। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনের ভোটের মাধ্যমেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি হবেন নির্বাচিত প্রার্থী। উল্লেখ্য, সোশ্যাল ডেমোক্র্যাট নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৭ সালের মার্চ মাসে তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে। জার্মান আইনে একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই বিশেষ সম্মেলন ডাকা হয়।
৬১ বছর বয়সী ইলজে আইগনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন। ১৯৯৮ সালে তিনি প্রথমবারের মতো জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। তিনি সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন সরকারে কৃষিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে যান এবং ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে নির্বাচিত হন।
জার্মানিতে প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক।
তিনি বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়ে থাকেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা এবং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠাই প্রেসিডেন্টের মূল দায়িত্ব। এই বছরের শুরুর দিকে সিএসইউ প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করলেও মের্ৎস অন্যান্য প্রার্থীদের বিষয়টিও বিবেচনায় রাখায় সিডিইউর পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হয়, যা দল দুটির মধ্যে সাময়িক টানাপোড়েনের সৃষ্টি করেছিল। তবে মের্ৎস বিকল্প প্রার্থীদের কথা বিবেচনা করায় সিডিইউ তাঁকে সমর্থন জানাতে দেরি করে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.