আগামী সপ্তাহে ভারতের দিল্লিতে জি২০ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা আসবেন। তবে জি২০ সম্মেলন শুরুর দুদিন আগেই দেশটিতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হিন্দুস্তান টাইসের প্রতিবেদনে বলা হয়েছে, জি২০ সম্মেলনের ফাঁকে মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি।
বাইডেনের সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী শুক্রবার এবং পরবর্তী সময় রোববার মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।
হিন্দুস্তান টাইমস বলছে, মোদি তার ঘনিষ্ঠ দুই বন্ধুর জন্য ডিনার এবং মধ্যাহ্নভোজের আয়োজন করতে আগ্রহী। তবে বাইডেনের আগমন সময়সূচি ও মাখোঁর ঢাকা ত্যাগের ওপর অনেক কিছু নির্ভর করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও পরিকল্পনা করেছেন মোদি। দুই এ রাষ্ট্রপ্রধানের মধ্যে যথাযথভাবে গত কয়েক মাস ধরে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। তবে শেখ হাসিনার সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.