প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এটা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীতে ‘জাতীয় সংসদ নির্বাচন-২০২৬: জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সবাই একমত হবেন, এটা স্বাভাবিক নয়। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদেই দেশের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা ও সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব।তিনি আরও বলেন, বিএনপি এখনো ফ্যাসিস্টবিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। নির্বাচনই এর একমাত্র বিকল্প। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, পাকিস্তান আমল থেকে গণতন্ত্রকে বারবার হরণ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। এবার জুলাই যোদ্ধারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছে। এই প্রচেষ্টা অব্যাহত রাখবে বিএনপি। যত দ্রুত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততই মঙ্গল হবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.