চট্টগ্রাম নগরীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে আন্তঃ একাডেমি প্রীতি ফুটবল ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে আজ বিকেলে সিডিএ বালুর মাঠে সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে একাডেমির অ-১৫ দল জুনিয়র অ-১৩ দল কে ২-০ গোলে পরাজিত করেছে। জয়ী দলের আরিফ ও আমির হোসেন গোল করে।
তবে এই ম্যাচে একাডেমির অনু -১৩ দলের খেলোয়াড়দের দারুন পারফর্ম আগত দর্শকরা উপভোগ করেন। বিশেষ করে রাব্বি, সাফায়েত ও আদিমান, কিপার হাসান ভালো খেলেছে।
খেলা পরিচালনা করেন উপদেষ্টা কোচ, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার।
খেলার পূর্বে উভয় টিমের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন টিম ম্যানেজার ও পরিচালক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,এসময় অভিভাবক সদস্য মোঃ কামাল উদ্দিন, মোঃ হানিফ ও আব্দুল খালেক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, চলতি মাসের ২য় সপ্তাহে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ মেয়র একাডেমি কাপ ফুটবলে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অংশগ্রহণের জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। এতে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.