নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসের লাইন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ রবিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের দেখতে যান তিনি। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি রাখা হবে না। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।
ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, আহতদের সুচিকিৎসায় কোনো ত্রুটি রাখা হবে না।
পাশাপাশি চিকিৎসার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.