
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ফুটবল মাঠে খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছেন। এই ঘটনার পর গতকাল শুক্রবার ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন ৩৫ বছর বয়সী এই মেয়র। সিটি হলের সাংবাদিকদের একটি দলের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে এই বিপত্তি ঘটে।
চোট পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মামদানি জানান, ম্যাচের আগে শরীর উষ্ণ করার প্রয়োজনীয় ব্যায়াম বা স্ট্রেচিং না করার কারণেই এমনটা হতে পারে। তিনি রসিকতা করে বলেন, খেলার উত্তেজনায় তিনি একপর্যায়ে ভুলে গিয়েছিলেন যে তাঁর বয়স ৩৫ বছর। তবে এই চোটের মাঝেও আনন্দের বিষয় হলো, ম্যাচে মাঠে নামার পরপরই তিনি গোল করতে সক্ষম হয়েছেন এবং শেষ পর্যন্ত তাঁর দল সাংবাদিকদের দলকে হারিয়ে জয়লাভ করেছে। এ সময় এক সাংবাদিক তাঁর চোটের বিষয়ে জানতে চাইলে তিনি আগের রাতের ফুটবল ম্যাচের কথা জানান। কেন এমন চোট পেলেন, তারও একটি সম্ভাব্য কারণ জানিয়েছেন মামদানি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মেয়রকে আগামী ছয় থেকে আট সপ্তাহ চিকিৎসার অংশ হিসেবে বিশেষ জুতা বা মেডিক্যাল বুট পরে চলতে হবে। সুস্থ হয়ে পুনরায় ফুটবল মাঠে ফিরতে তাঁকে প্রায় ৯ মাস অপেক্ষা করতে হবে বলে তিনি জানিয়েছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.