কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের উদ্বোধনী। এবারের বিশ্বকাপের উদ্বোধনীতে কোন তারকারা পারফর্ম করবেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
১২ নভেম্বর আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপের মঞ্চে আরও একবার দেখা যেতে পারে পপশিল্পী শাকিরাকে। এর আগে জার্মানি বিশ্বকাপে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ দিয়ে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ‘লা লা লা’ দিয়ে ব্রাজিল বিশ্বকাপ রাঙিয়েছিলেন তিনি।

শাকিরা
জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের তারকা শিল্পী জাং কুক উদ্বোধনীতে পারফর্ম করবেন। বিটিসের টুইটার হ্যান্ডেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাং কুক
এবারের বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’য়ে কণ্ঠ দিয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। তাকেও দেখা যেতে পারে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে।

দুয়া লিপা
এছাড়াও বিশ্বকাপের উদ্বোধনীতে দেখা যেতে পারে পপগায়িকা দুয়া লিপা, ব্ল্যাক আইড পিস, জে বালভিন ও নাইজেরিয়ার সঙ্গীতশিল্পী প্যাট্রিক নায়েমেকা ওকোরিকে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.