
ফেনীর ফুলগাজীর নতুন মুন্সীরহাট এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক নামক স্থানে এই হামলার ঘটনাটি ঘটে। তবে সৌভাগ্যবশত ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি এবং বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
কার্যালয়ের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানিয়েছেন, ঘটনার সময় তিনিসহ ব্যাংকের ছয়-সাতজন কর্মকর্তা ও কর্মচারী কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা চিৎকার করে 'ডাকাত ডাকাত' বলে ডাক দিলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সারারাত সেখানে অবস্থান নেয়। পরদিন সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি শাহীন মিয়া জানান, ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর সেখানে অবস্থান করে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.