
সোমবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে লালপোল বাজারসংলগ্ন মধুপুর এলাকায় মর্মান্তিক এক দুর্ঘটনায় ওয়াজেদ আলী (৪০) নামে এক জিপচালক প্রাণ হারিয়েছেন। মহাসড়কের পাশে দাঁড়িয়ে নিজের গাড়ির চাকা মেরামতের সময় পেছন থেকে আসা একটি লং ভেহিকেল তাকে সজোরে ধাক্কা দেয়।
নিহত ওয়াজেদ আলী ঢাকার বাড্ডা থানার পশ্চিম খিলবাড়ির টেক এলাকার জামাল আলী ও সাজু বিবি দম্পতির সন্তান। দুর্ঘটনার পরপরই ঘাতক লরির চালক গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে শনাক্ত করার জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.