ট্রাফিক পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আজ রবিবার থেকে গোপালগঞ্জে শুরু হয়েছে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার।
পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মোড়ে ট্রাফিক সদস্যদের বুকে ক্যামেরা লাগিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, এএসপি(সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, গোপালগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ সুপার বলেন, এতোদিন ট্রাফিক পুলিশের অনেক সমস্যা ছিল। এখন থেকে সব কিছুই ক্যামেরাবন্দি হয়ে থাকবে। এ থেকে আমরা ছবি দেখে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারবো।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.