বাংলা নতুন বর্ষের আগমন উপলক্ষে
বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃফয়সাল মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,নতুন বছর কে স্বাগত জানাতে ১লা বৈশাখ সকাল ১০:৩০ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে বৈশাখী মেলা ও বিভিন্ন লোকজ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.