প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ২:৪৩ পি.এম
মোঃআশিকুল ইসলাম,ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মেহেদী-সাধারন সম্পাদক নাফিস

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (বিইউডিএস) এর ৮ম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান সোহাগ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাফিস মুহাম্মদ মিকাইল।
বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিইউডিএস এর সদস্যদের ভোটগ্রহণ কার্যক্রম চলে। এরপর বিকাল ৫টা ২০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করে উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনার বাপ্পি শিকদার। মোট ১৮৩ জন সদস্য ভোটারের মধ্যে ১৫৪ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট প্রদানের হার ছিল ৮৪.১৫ শতাংশ।
সভাপতি পদে মো. মেহেদী হাসান সোহাগ ১২৫ ভোট এবং সাধারণ সম্পাদক নাফিজ মুহাম্মদ মিকাইল ১১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নাফিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল খান পান ১৯ ভোট।
প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা পালন করেন বাপ্পি শিকদার । এছাড়াও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সাইফুল ইসলাম খান সিফাত ও আরিফা জামান লিজা দায়িত্ব পালন করেন।
প্রধান নির্বাচন কমিশনার বাপ্পি শিকদার বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র চর্চার অন্যতম একটি উদাহরণ হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির নির্বাচন যেখানে প্রতিটি সদস্য নিজস্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের অধিকারের বিষয়টি ফুটিয়ে তোলেন। এ সময় তিনি সকল সদস্য ও বিতার্কিকদের একত্রে কাজ করার আহ্বান জানান।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.