
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডে পাশের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এর আগে গত বছর এই বোর্ডে পাশের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট। ফলাফল এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার মোট ৩৫০টি কলেজ থেকে এ বছর ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন। এছাড়া জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী, যা গত বছরের চেয়ে ৭২৪ জন কম। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৭২৪ জন।
ফলাফলের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, বোর্ডের আওতাধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা—উভয় ক্ষেত্রেই নেতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এছাড়া বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করতে পারেননি।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.