
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব বাণিজ্য নীতি বাস্তবায়নের অংশ হিসেবে আমদানির ওপর নতুন করে একগুচ্ছ শুল্ক বা ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্যিক অংশীদার চীন ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বাংলাদেশসহ আরও ১২টি অর্থনৈতিক অঞ্চল বা দেশের ওপর এ করের প্রভাব পড়বে। বিবিসি জানিয়েছে, বুধবার এই সিদ্ধান্ত সামনে আসে। বুধবার (২৫ নভেম্বর) বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব বাণিজ্য নীতি নিয়ে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ‘ধারা ৩০১’ তদন্তের আওতায় থাকা দেশগুলোর ওপর মূলত এই নতুন শুল্ক নীতি প্রযোজ্য হচ্ছে। এ তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ, ভারত, জাপান, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম ও তাইওয়ান। অবশ্য ট্রাম্প কর্তৃক অনুমোদিত শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণের কারণে এসব হারের কিছু অংশ কার্যকরভাবে কিছুটা হ্রাস পেতে পারে।
উল্লেখ্য, ‘ধারা ৩০১’ তদন্তের মাধ্যমে মূলত বিদেশি সরকারগুলোর নানা নীতি ও আচরণ খতিয়ে দেখা হয়, যাতে বোঝা যায় সেগুলো মার্কিন ব্যবসা, শ্রমিক ও সাধারণ ভোক্তাদের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না। প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে আমেরিকান উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান তৈরির যুক্তি দিয়ে বারবার এই শুল্ক আরোপের পদক্ষেপ নিচ্ছেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.