বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী। আজ শনিবার তিনি পদত্যাগ করেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা।
গত ১৮ জুলাই রাষ্ট্রপ্রতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে হারুন-উর-রশিদ আসকারীকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। পরের সপ্তাহে ২৪ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন। তিনি আগের মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.