দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন শালকি দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মনিপুর বিওপির আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মো. হাবিবুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি দিনাজপুরের কোতোয়ালি থানার মনিপুর গ্রামের বাসিন্দা।
অভিযানে তার কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট টেনসিউইন (TENSIWIN 0.5) ১৬ পিস এবং একটি হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা।
পরে আটক ব্যক্তির বিরুদ্ধে দিনাজপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করে জব্দ করা মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.