কুড়িগ্রামের রৌমারীতে পানির পাম্পের সংযোগ তারে বিদ্যুৎ স্পৃষ্টে মুকুল মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাট কড়াইবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে পানির পাম্প সড়াতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মুকুলের মৃত্যু হয়।
নিহত মুকুল মিয়া উপজেলার সাটকড়াইবাড়ি গ্রামের মৃত কাব্বাস আলীর ছেলে বলে জানা গেছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের কোন অভিযাগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে
এইচএসডিএফ ফাউন্ডেশনের প্রকাশনা, সম্পাদক : দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম ইমন, আইন উপদেষ্টা : অ্যাডভোকেট মোহাম্মদ আবু হানিফ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত।
মোবাইল নাম্বার -০১৬১০৫১৭৭০৩, Mail-ajkerkagojbd22@gmail.com
ঠিকানা: বাড়ি ১৮, রোড ০১, সেকশন ০৮, মিরপুর, ঢাকা-১২১৬
Copyright © 2026 আজকের কাগজ. All rights reserved.